Thursday, June 20, 2013

যার যেখানে জায়গা - হেলাল হাফিজ

ভোলায়া ভালায়া আর কথা দিয়া আর কতোদিন ঠগাইবেন মানুষ
ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ।
গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময়
আলামত দেখতাছি মানুষের অইবোই জয়।

কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে, --- ‘ভাই
আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই,
নগরের ধাপ্পাবাজ মানুষেরে কইও রেডি অইতে
বেদম মাইরের মুখে কতোক্ষন পারবো দাঁড়াইতে।‘

টিকিট ঘরের ছাদে বিকালে দাঁড়ায়া যখন যা খুশি যারা কন
কোনোদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজা মন
কী কী চায়, কতোখানি চায়
কতোদিন খায়, আর কয়বেলা না খায়া কাটায়।

রাইত অইলে অমুক ভবনে খুব আনাগোনা, খুব কানাকানি,
আমিও গ্রামের পোলা চুতমারানি গাইল দিতে জানি।

No comments :

Post a Comment