Saturday, June 22, 2013

সংসদ ও আমাদের চুতমারানি ভাবনা

একটা কথা শুনছিলাম , মুচীরা নাকি কারো সাথে দেখা হলে প্রথমে চেহারা দেখার আগে জুতার দিকে তাকায় , মানুষ বোঝার আগে জুতা বোঝার চেষ্টা করে । কথাটা মনে হয় সব মানুষের জন্যই সত্যি, তাই আমাদেরও সব শব্দ কানে যায় না সরাসরি নির্দিষ্ট কিছু শব্দেই আমাদের যত মনোযোগ।

কোথায় কি বলতে হয় সেটা না জানা এক সাংসদ সংসদে দাড়িয়ে কবি হেলাল হাফিজের "যার যেখানে জায়গা" কবিতাটার শক্তিশালী কয়েকটা লাইন বাদ দিয়ে কষ্ট করে আবৃতি করার চেষ্টা করেছেন। আমাদের দেশে যেভাবে দেশ চালানো হয় সেখানে এই কবিতা শোনার পর সরকারের শেষ বছরে এসেও যারা আরেক দফায় ক্ষমতায় থাকতে চায় / স্বপ্ন দেখে তাদের মাথায় দুশ্চিন্তার দাগ পড়ে যাওয়ার কথা, যারা প্রতিদিন বিভিন্ন আশার কথা শুনিয়ে সাধারণ মানুষের মন ভোলানোর চেষ্টা করে তাদের মুখের কথা আটকে যাওয়ার কথা ,নির্বাচন বিশ্লেষকরা বিগত-আগত সব নির্বাচনে সাধারণ মানুষের চাহিদার প্রভাব নিয়ে হিসাব করার কথা, যারা সত্যিকারের রাজনীতি করে, যারা বুদ্ধিজীবীর আলখাল্লা বহন করে , যারা সাংবাদিক, যারা সব বিষয়ে বাস্তবে ও ইন্টারনেটে ঝড় তুলে সবার তো একসাথে খুঁজতে যাওয়ার কথা,

"... ... গ্রামের লোকের সোজা মন
কী কী চায়, কতোখানি চায়
কতোদিন খায়, আর কয়বেলা না খায়া কাটায়।"

কিন্তু আমরা আসলে কি করছি ? এক "চুতমারানি" গালি নিয়েই পরে আছি সারাদিন

কেউ কেউ সংসদের সম্মান নিয়া কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে, তাদের কাছে একটা জিনিস জানার ইচ্ছা , সংসদের সম্মান কি ঐদিন এর পর আর আছে যেদিন স্বাধীনতা বিরোধীরা সাংসদ হয়ে এখানে আসে? একজন রাজাকার সংসদে মন্ত্রীর সম্মান পায় ? যেদিন একজন বিশ্ববেহায়া স্বৈরশাসক সংসদে দাড়িয়ে উঁচু গলায় কথা বলে ?

চুতমারানি শেষ পর্যন্ত আমাদের চুতমারানির বাইরের কিছু ভাবতে শিখায় নাই

* কবিতাটা সুন্দর, আমার পছন্দের একটা কবিতা । কেউ না পড়ে থাকলে এখান থেকে পড়তে পারেন , http://goo.gl/gGZXm

** সুন্দর একটা আবৃতি পেলাম এখানে , http://youtu.be/ywP7pQlHbkc

No comments :

Post a Comment