Wednesday, July 31, 2013

Eiliyah Habib এর প্রতি

আজ শহরের

কোন এক বিষণ্ণ ধূলিকণা হঠাৎ আপনাকে দেখে

খুশী হয়ে উড়তে উড়তে আপনার চুলে এসে বসবে

উড়িয়ে দিবেন না আবার, থাকুক কয়েকটা দিন ।

বিজয় সরণীর মোড়ে,

লালচে চুলের মেয়েটার হাতের আধফোটা গোলাপ ফুল

আজ শুধু আপনারই জন্য অনেক উজ্জ্বল হয়ে নিজেকে ছড়িয়ে দিবে

না, আপনাকে কিনতে হবে না সেই ফুল

কোন যুবক কিনবে সেই ফুল তার হারিয়ে যাওয়া প্রেমিকার জন্য

এই ফুলের জন্যই না হয় ফিরে আসুক সেই প্রেমিকা

আজ দু-এক ফোঁটা বৃষ্টিও হতে পারে আপনার জন্য

আপনি বৃষ্টি দিয়ে কি করবেন ?

এই বৃষ্টির ফোঁটা কোন অভিমানীর গালে পরে চোখের পানির সাথে

মিলে মিশে লুকিয়ে রাখুক না হয় কিছু না বলা কথা।

আপনি বরং গান শুনতে শুনতে সামনে চলুন

আজ প্রতিটা গাছ খুব মিষ্টি করে প্রিয় কিছু গান গাইবে

শুধু আপনারই জন্য।

আর হ্যাঁ,

খিদে পেলে একটু অপেক্ষা করুন, কেউ আসবে

একগুচ্ছ কুয়াশা নিয়ে।

No comments :

Post a Comment