আজ জেল হত্যা দিবস , বাংলাদেশের অন্ধকার সময়ের শুরু ১৫ই আগস্ট হলে ৩ নভেম্বর ছিল সেই সময়কে দীর্ঘস্থায়ী করার জন্য সবচেয়ে বড় পদক্ষেপ। সেই অন্ধকার সময় থেকে যখন আমরা আস্তে আস্তে আলোতে আসার চেষ্টা করছি তখনও অন্ধকারের কাণ্ডারিদের জারজ সন্তানেরা বিভিন্ন ভাবে আমাদের ইতিহাস বিকৃত করার চেষ্টা করেই যাচ্ছে । প্রতি মুহূর্তে বাড়ছে তাদের মিথ্যার সংখ্যা। অন্যদিকে আমাদের কি আছে ? একটা তথ্যভাণ্ডার আছে যেখানে গেলে জেল হত্যা সম্পর্কে অনেক তথ্য এক সাথে জানা যাবে?
ধরি কোন এক সময় কেউ একজন জেলহত্যা নিয়ে অনেক মিথ্যাচার করছে ,আমি জবাব দিতে পারি কিন্তু শক্ত রেফারেন্স নাই। আমার হাতের কাছে পর্যাপ্ত বই নাই, আমি অনলাইন হয়ে কি করবো ? বিভিন্ন ব্লগে ব্লগে ঘুরে রেফারেন্স খুঁজবো , নাকি উইকিপিডিয়াতে গিয়ে খোঁজ করবো আগে ?
আমি যদি ঠিক এই মুহূর্তে উইকিপিডিয়াতে গিয়ে খোঁজ করি তবে এমন একটা পেজ পাবো যেখানে আমরা একটা শব্দও লিখি নাই।
এখন হয়তো বিষয়টা অনেক বড় মনে হচ্ছে না কারণ আমি আপনি সবাই ইতিহাস জানি কিন্তু আমরাই শেষ না , আমাদের বাইরেও আরও অনেকে আছে যারা জানে না, আমাদের পরেও আরও অনেক প্রজন্ম আসবে , তাদের কেউ যদি "চার নেতা জেলে বসে আত্মহত্যা করেছিল" জাতীও কিছু বিশ্বাস করে তবে দায়টা আমাদেরই হবে।

No comments :
Post a Comment