Sunday, November 10, 2013

নূর হোসেন দিবস ২০১৩

"বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক / গণতন্ত্র মুক্তি পাক' লেইখা একটা ফকিন্নির পোলা আজ থেকে ২৫ বছর আগে গুলি খাইয়া মইরা গেছিল। তোমরা আজকাল যারে দেশের উন্নতির নায়ক কও, লেজেহুমু বিশ্ববেহায়া এরশাদের পুলিশ বাহিনীর গুলি খাইয়া অই ফকিন্নির পোলাটা গুলিস্তান-সচিবালয়ের মাঝখানে জিরো পয়েন্ট নামে যে মোড়টা আছে অইখানে মইরা গেছিল। একটু কষ্ট কইরা মনে রাইখো, অই ফকিন্নির পোলাটার নাম নূর হোসেন, যার স্মরণে 'জিরো পয়েন্ট'রে কয় নূর হোসেন চত্বর। একটু কষ্ট কইরা মনে রাইখো …"

স্ট্যাটাসটা গত বছর Ahmed Rizvan Nashin ভাই দিয়েছিল , প্রতিটা লাইন মনে আছে । দেশে এখন এমন ফকিন্নির পোলার বড় অভাব, মাথার উপর থেকে ছাতা সরে গেলে অনেকেই দাড়িয়ে থাকার সাহস রাখে না।
আজ ২৬তম নূর হোসেন দিবস। ২৬ বছর পরেও নূর হোসেনের মতো এমন ফকিন্নির পোলাই হইতে চাই। অসংখ্যবার এমন হইতে চাই।

No comments :

Post a Comment