Friday, December 13, 2013

শিরোনামহীন ফেসবুক স্ট্যাটাস - ২৩

ক্যাম্পাস থেকে দেখে আসলাম ,
ভেতরে যাওয়ার আগে পর্যন্ত জানতাম চেতনা ৭১ ভাঙ্গছে আর আগুন দিছে। যে গতিতে পুলিশ আর র‍্যাবকে ক্যাম্পাসে ঢুকতে দেখেছি তাতে সেটা বিশ্বাস হওয়ারও কারন ছিল। যাওয়ার পর দেখলাম চেতনা ৭১ এর আশেপাশে একটা মোটরসাইকেল আর কয়েকটা সাইকেলে আগুন দিয়েছে। চেতনা ৭১ এর তেমন কিছু হয় নাই ( সন্ধায় টর্চের আলোয় দেখছি , ছোট খাটো কিছু হলে আমার চোখে পরে নাই)
পুলিশদের নিজেদের মধ্যেকার কথা থেকে শুনলাম ১০-১৫ জন নাকি হামলা করছে। আর নিজে বুঝলাম সবাইকে ভয় দেখানোর চেষ্টা।
যাইহোক , ক্যাম্পাসের ভিতরে বাইরে যারাই আছেন, কারো গুজবে কান দেয়ার দরকার নাই, আতঙ্কিত হওয়ারও কিছু নাই। আতঙ্কিত হলে হামলাকারীদেরই প্রশ্রয় দেয়া হবে। আর কতো সময়ের জন্য জানি না কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে ( আরও আগেই বাড়ানো দরকার ছিল); নিজের জায়গায় সতর্ক থাকেন, পারলে এই সুযোগে বাসায় যাইয়া বাবা মার সাথে সময় কাটায় আসেন।

No comments :

Post a Comment