অনেকদিন পরে এখানে লেখালেখি করা হচ্ছে। মাঝে কিছুই লেখা হয় নাই বিষয়টা সেরকম কিছুই না কিন্তু কেন জানি এখানে আসা হয় নাই। আজকে আসার একটা কারন আছে, আমি সময় কাটানোর চেষ্টা করছি অন্য অর্থে আমি পালানোর চেষ্টা করছি। আজকে ২২ তারিখ, ২৪ তারিখ আমার ফাইনাল, সামনে ১২০০ পৃষ্ঠার বই কিন্তু আমি কিছুই পড়ি নাই সারা সেমিস্টারে। পরীক্ষার দুইদিন আগে সব কিছু নতুন করে শুরু করা আসলেই বিশাল চাপ। জানি না ভবিষ্যৎ এ কি হবে, যেটা জানি পালানোর চেষ্টা না করে ঝামেলার মুখোমুখি হওয়াটাই জরুরী। দেখা যাক কি হয়, কি করতে পারি। আপাতত নতুন একটা সাইট পেয়েছি সেটা কাজে লাগাই।
www.futureme.org সাইটটা আসলেই মজার। অনেক মজার মজার জিনিস পড়তে পারলাম, এখন যাই আমি নিজের ভবিষ্যৎ এর কাছে চিঠি পাঠাই।
www.futureme.org সাইটটা আসলেই মজার। অনেক মজার মজার জিনিস পড়তে পারলাম, এখন যাই আমি নিজের ভবিষ্যৎ এর কাছে চিঠি পাঠাই।
No comments :
Post a Comment