Tuesday, October 27, 2015

ধূলো - আবুল হাসান

ধূলো কি দগ্ধ কয়লা? ধুলো কি বারুদ?
রাস্তায় বেরুলে শুধু ধুলোর কাহিনী ওড়ে
ধূলোর কাহিনী ওড়ে!
ধূলো যেনে দগ্ধ কয়লা যতদূর যায় কেবলি পোড়ায়
ধূলো যেনো একটি সুড়ঙ্গ পথ
যতদূর যাই ঠিক ততদূর সেও যায়
মানুষের সকল শাখায়
সাথী হয়ে জ্বালায় পোড়ায়-ধূলো কি বারুদ?

No comments :

Post a Comment