Sunday, June 26, 2016

উত্তরাধীকার - সুনীল গঙ্গোপাধ্যায়

নবীন কিশোর
তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ
তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট
আর ফুসফুস ভরা হাসি
দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা
রাত্রীর মাঠে চিৎ হয়ে শুয়ে থাকা।
এসব এখন তোমারই

তোমার হাত ভরে নাও আমার অবেলা
আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ শিহরন
নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু আভরন।
জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি।
জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষবাক্য
কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুড়ির ঝলস।
গুঢ় অভিমানে মানুষ কিংবা মানুষের মত
আর যা কিছুর বুক চিরে দেখা
আত্মহনন
শহরের পিঠ তোলপার করা অহংকারে দ্রত পদপাদ।
একখানা নদী দুতিনটি দেশ কয়েকটি নারী
এসবই আমার পুরোনো পোশাকবড় প্রিয় ছিল
এখন শরীরে আঁট হয়ে বসে। মানায় না।
তোমাকে দিলাম, নবীন কিশোর
ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও
নয়তো ঘৃনায় দুরে ফেলে দাও
যা খুশি তোমার।
তোমাকে আমার তোমার বয়সী
সবকিছু দিতে বড় সাধ হয়।

No comments :

Post a Comment