Tuesday, March 5, 2013

শুরুর কথা

স্বাগতম,
আমি শুভানন রাযিক , অনেকদিনের শখ সময়ে অসময়ে কিছু লিখবো  কিন্তু সমস্যা হল আমার অলসতা। তাই দেখা যায় কিছু লিখতে শুরুর পর আর শেষ হয় না ফলে কাউকে পড়তে দেয়া যায় না, কোন ব্লগ কিংবা ফোরামে প্রকাশ করাও যায় না। এত সমস্যা কিন্তু ইচ্ছা তো বসে থাকে না তাই এই ব্লগ সাইটটা খুলে বসা। আমার যা ইচ্ছা আমি তাই লিখবো, প্রকাশও করবো সেটা অর্ধেক লেখা হলেও কেউ না পড়লেও।

নিজের সম্পর্কে কিছু লিখবো ভেবেছিলাম কিন্তু নিজেকে নিয়ে লিখার মতো এখনও ঠিক ভাবে চিনতে পারিনি। যতটুকু চিনেছি, আমি অনেক অলস, ফাঁকিবাজ আর দায়িত্বজ্ঞানহীন মানুষ। তবে অলস হওয়ার একটা ভালো দিক আছে , সেটা হচ্ছে সব কাজ একেবারে শেষ মুহূর্তে করি ফলে কোন কাজেই মানুষ আমার থেকে ভালো ফলাফল আশা করে না।
আমার যে ভালো দিক যে একেবারে নেই সেটাও না, একটা ভালো দিক হচ্ছে প্রচণ্ড আশাবাদী মানুষ ফলে কোন কাজ কর্ম না করে সহজেই ভালো ফলাফলের আশা আমি করতেই পারি।
কদিন আগেও বড় গলায় বলতাম,
নিজের ছায়াকে আমি ভালবাসি, আর কাউকে নয় 
কিন্তু এখন নিজে ছায়ার বাইরেও কাউকে ভালবাসি, অনেক বেশী যন্ত্রণা নিয়ে।
আর কি লিখা যায় বুঝতে পারছি না, লেখায় মনোযোগও ধরে রাখতে পারছি না। আপাতত এইটুকুই থাক।

No comments :

Post a Comment