Friday, April 5, 2013

কাফু তুমি আমার স্বপ্নে কান্না থামাও


২০০২ ফুটবল বিশ্বকাপ, রোনাল্ডিনহো এর অবিশ্বাস্য এক গোলে কোয়ার্টার ফাইনালে আমার প্রিয় দল ইংল্যান্ডকে হারাল ব্রাজিল। ফাইনালে তাই আমি জার্মানির সাপোর্টটার। জার্মানিতে বালাক, লাম , কান এর মতো কিছু প্লেয়ার আছে  , ক্লোজাও ওইবার অনেক গোল করে নজরে পরেছে। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলই জিতল তাদের পঞ্চম শিরোপা। আমার মন খারাপ হবে স্বাভাবিক ছিল তাই হলও কিন্তু খেলা শেষে
একটা দৃশ্য আমার মনে গেঁথে গেলো, ব্রাজিলের অধিনায়ক কাফু জাতিও পতাকা নিয়ে হাঁটছে আর বাচ্চার মতো কাঁদছে। কাফুর সেই কান্না আমার হেরে যাওয়ার যন্ত্রণার মধ্যেও এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছিল। সেই অনুভুতির ব্যাখ্যা এখনও আমার কাছে নাই। মস্তিস্কে আছে শুধু কাফুর সেই কান্নার দৃশ্য।
২০১৩ তে এসে যখন আমি সারা রাত জেগে বসে থেকে দিনের বেলায় বিভিন্ন ভাবে ঘুমানোর চেষ্টায় থাকি তখনো আমার স্বপ্নে কাফুর সেই কান্নার দৃশ্য নিয়মিত হানা দেয় কেন ? 

No comments :

Post a Comment