Thursday, May 16, 2013

শিরোনামহীন ফেসবুক স্ট্যাটাস - ১

# মার্চে যখন ঢাকা আসছিলাম তখন সিলেটে বাস কাউন্টারে এক লোক আমাকে ধরছিল যে তার মানিব্যাগ হারায় গেছে সে বাড়ি যাইতে পারছে না হাবিজাবি। আমি তাই আমার পকেটের ১২০ টাকার মধ্যে ১০০ টাকাই তাঁকে দিছিলাম বাড়ি ফিরার জন্য। এই কাহিনী দেখে আম্মু ও আশেপাশের লোকজন আমাকে সেই লেভেলের জ্ঞান দিছিল মানুষজনকে বিশ্বাস করতে নাই, এগুলা সব ভাঁওতাবাজি।

আমি উল্টা সবাইকে জোর গলায় বলছিলাম, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। এইটা ভাঁওতাবাজি হওয়ার যতটুকু সম্ভাবনা লোকটা সত্যিই বিপদে পরারও সমান সম্ভাবনা। তাছাড়া ঐদিন আমি ঐ লোককে সাহায্য করছি একদিন আমার বিপদে আরেকজন আমাকে সাহায্য করবে।
আজকে যখন আবার ঢাকা আসার জন্য বাস কাউন্টারে গেলাম দেখি সেই লোক ঠিক একই কায়দায় টাকা চাচ্ছে আরেকজন এর কাছে। আম্মু আমার দিকে তাকিয়ে "আগেই বলছিলাম" মার্কা একটা চাহনি দিলো আর আমি কোন কিছুই দেখি নাই ভাব করে হাতের নখ কামড়ানো শুরু করলাম।

আম্মুকে আজ যে কথা বলা হয় নাই, হতে পারে পৃথিবীতে প্রতারকের সংখ্যা অনেক কিন্তু তোমার ছেলে এখনও মানুষকে বিশ্বাস করতে ভয় পায় না। হতে পারে সেদিনের টাকা পাওয়ার পর লোকটার হাসি ফেক ছিল কিন্তু ঐটুকু হাসি তোমার ছেলের কাছে এখনও টাকার থেকে অনেক দামি।

No comments :

Post a Comment