Thursday, May 30, 2013

প্রিয় ঈশ্বর

প্রিয় ঈশ্বর
তুমি তো সব জানোই তারপরও তোমাকে কেন লিখতে গেলাম, কেনইবা প্রিয় সম্বোধন করলাম  জানি না মনে হয় ভদ্রতা করেছি। যাইহোক মুলকথা তোমাকে অনেক মিস করছি , একদিন নেমে আসো না পৃথিবীতে। নিজের মধ্যে তোমাকে দেখতে দেখতে আমি ক্লান্ত মাঝে মাঝে তোমাকে তোমার মধ্যেও দেখা উচিৎ।

আসো একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে আলোচনা করবো লিলি ফুল হয়ে ফোটার অনুভূতি কিংবা রক্তে মিশে যাওয়া বিষের বেঁচে থাকার প্রচণ্ড ইচ্ছার কথা। কিংবা কিছুই বলবো না, শুধু নৌকা দিয়ে ঘুরতে যাবো মাঝ নদীতে। সাঁতার জানো না ? ভয় নেই ঈশ্বর মরে না।
তুমি নৌকা বাইতে পারলেই হবে, আমি অকারনেই শহীদ কাদরীর কবিতা আবৃতির বৃথা চেষ্টা করবো।
চলে আসো একদিন, ভুল করে 

No comments :

Post a Comment