Friday, June 28, 2013

শিরোনামহীন ফেসবুক স্ট্যাটাস - ৩

DLD পরীক্ষা হলে খেয়াল করলাম আমি কিছুই পারি না। হলে সময় কাটানোর জন্য বসে বসে হিসাব করে দেখলাম যে ড্রপের বোঝা আর না বাড়াইতে চাইলে আগামীকাল বলে আর কিছু নাই আজকেই পড়া শুরু করা লাগবে। তাই বাসায় ফিরে প্রায় দুই বছর পর সন্ধায় ভদ্রভাবে পড়তে বসছি। আম্মু ঘরে এসে দেখে ডেক্সটপ বন্ধ ল্যাপটপ বন্ধ আর আমি বই খাতা নিয়ে বসে আছি।

আম্মু নির্বাক, নীরবতা কাটানোর জন্য আমি বলি , " কিছু বলবা ?"

আম্মু ," মেয়েটা কি খুব পড়াশুনা করে ? কোন ডিপার্টমেন্টে ?"


আমি মাননীয় স্পীকার হয়ে কিছুক্ষণ বসে থাকি শেষপর্যন্ত আবার ফেসবুকে ফিরে আসি দুঃখ ভরা প্রশ্ন আর আকুতি নিয়ে,

মেয়ে,
তুমি কি খুব পড়াশুনা করো ? কোন ডিপার্টমেন্টে ? খুব দেখতে ইচ্ছা করে তোমায় ... ... ... একবার আসো ... ... সত্যি বলছি আমি সব পড়বো ... ... তোমার এলোমেলো হাতের লেখা ... ঘোলাটে চোখের ভাষা ... ঠোঁটের কোনে লুকিয়ে রাখা হাসি ... ... না বলা অভিমান ... চরম উচ্ছলতার মাঝে লুকিয়ে রাখা কষ্ট ... ... ... আমি পড়বো ... ... ... কিচ্ছুটি বাদ দিবো না ... ... ... শুধু একবার আসো ... ... ... খুব যে দেখতে ইচ্ছে করে এই বর্ষায় ... ... ...

No comments :

Post a Comment