Tuesday, July 2, 2013

স্টেশন একা - ৩

সেই অজপাড়াগাঁয়ের নীরব - নিঃসঙ্গ রেলস্টেশন
বাইরে মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি ... ... ... কেমন যেন বিষাদের ছায়া ছড়িয়ে আছে চারিদিকে ... ... ... প্ল্যাটফর্মের একটি পিলারে হেলান দিয়ে একজন নিজের হাতে রাখা একটুকরো পাথরের দিকে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে ... কিছু সময় আগেই সে পাথরটা ছুড়ে দিয়েছিল মেঝেতে ... ... পাথরটা আঘাত পেয়েছে ... মেঝেটা আঘাত পেয়েছে ... দাগ পরেছে দুইজনের শরীরেই ... ... কিন্তু সেদিকে তার খেয়াল নেই ... মনে হচ্ছে এই বর্ষাই শেষ ... এক বসন্তের ভুলের মাশুল বসন্তকে ভুলেই দিতে হবে হয়তো ... ... ... বর্ষা শেষে শীতের ঘন কুয়াশায় হারিয়ে ফেলবে নিজেকে ... ... ... এখন হয়তো কেবলই হারিয়ে যাওয়ার অপেক্ষা ... ... ... যে ধরে রাখতে চায় তাঁকে আঘাত দেয়ার অপেক্ষা ... ... হারিয়ে ফেলার অপেক্ষা ... ... ...

আচ্ছা, তার কি কখনোই মনে পরে না “অদৃশ্য হয়ে জড়িয়ে আছি” বলে দাবী করা সেই অন্ধ ভিখারির কথা ?
যে একদিন ফিসফিস করে বলেছিল,

“অনেক বরষা, অনেক কুয়াশার পর
আবার আসবে বসন্ত ,
একদিন
মলিন পাথরও হাসবে কোকিলের গানে !”

No comments :

Post a Comment