Sunday, June 23, 2013

স্টেশন একা - ১

কিছু কিছু মানুষের জীবনটা অজপাড়াগাঁয়ের রেলস্টেশন এর মতো । হঠাৎ একটা ট্রেন আসে, সেই ট্রেনকে ঘিরে কিছু গল্প তৈরি হয়, তৈরি হয় কিছু আশা - নিরাশা, পাওয়া - না পাওয়া, ভালোবাসা - ঘৃণা আরও কতো রকম গল্প। সব কিছু নিয়েই একটা জমজমাট সময়। কিন্তু ট্রেনটা যখন চলে যায় তখন সব কিছু শূন্য করে দিয়ে চলে যায়। গল্পগুলো ভেসে যায় ট্রেন এর সাথেই। থাকে শুধু শুন্য রেলস্টেশন। নীরব - নিঃসঙ্গ স্টেশনে ট্রেন এর স্মৃতি হিসেবে পরে থাকে ট্রেন এর কিছু আবর্জনা।
কি আশ্চর্য শক্তি সেই আবর্জনার মৃদু বাতাসেই উরাউরি করে স্টেশন এর একাকীত্ব কাটায় আবার বারবার মনে করিয়ে দেয় ট্রেন এসেছিল একদিন।

সব কিছুর মাঝেও কিছু মানুষ বড় একা , অজপাড়াগাঁয়ের সেই রেলস্টেশন এর মতোই বড় একা।

No comments :

Post a Comment