Monday, June 24, 2013

জ্যোৎস্না রাতের প্রার্থনা

আজ জ্যোৎস্না গলে পরুক তোর দুই দুঃখী মায়াবী চোখে,
মিশুক তোর লালচে ফোলা গালে ,
খোলা চুলের ফাঁকে ফাঁকে ভিজে যাক নাহয় কয়েক ফোঁটা চাঁদের আলোয়
আমি দুর্বল মানুষ
এইদিনে এর চেয়ে বেশী আর কীইবা প্রার্থনা করতে পারি তোর জন্য ?

No comments :

Post a Comment