Thursday, September 26, 2013

শিরোনামহীন ফেসবুক স্ট্যাটাস - ৬

আজ হঠাৎ করেই তৌহিদের সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ঘুরে আসলাম। আমার ধারণা ছিল সব বড় মেডিকেল কলেজেই বুঝি ঢাকা মেডিকেলের মতো জমজমাট থাকে। সেই ধারণা ভুল, যদিও একটা "হাসপাতাল হাসপাতাল গন্ধ" আছে তারপরও ভালোই লাগলো হাঁটাহাঁটি করতে। পরিচয় হল ফেসবুক সেলিব্রেটি Smrity আর রুজির সাথে।
সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু ডেন্টাল ইউনিটে যাওয়ার পর অদ্ভুত কারনে মনে হতে থাকল কেউ একজন ধরে আমার সব দাঁত তুলে রেখে দিবে , ফিরে আসার সময় দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করে ভালোই মজা পাইছি, বেশ কয়েকজন ডাক্তার একজনকে শক্ত করে বেঁধে রেখে ধীরে সুস্থে সব কয়টা দাঁত তুলে ফেলে দিয়ে হাসিমুখে লোকটার দিকে তাকিয়ে চোখ টিপে বলল " অপারেশন সাকসেসফুল"

No comments :

Post a Comment