Thursday, September 26, 2013

কোনো মৃতার প্রতি - বুদ্ধদেব বসু

‘ভুলিবো না’ – এত বড় স্পর্ধিত শপথে
জীবন করে না ক্ষমা । তাই মিথ্যা অঙ্গিকার থাক ।
তোমার চরম মুক্তি, হে ক্ষণিকা, অকল্পিত পথে
ব্যপ্ত হোক । তোমার মুখশ্রী-মায়া মিলাক, মিলাক
তৃণে-পত্রে, ঋতুরঙ্গে, জলে-স্থলে, আকাশের নীলে ।
শুধু এই কথাটুকু হৃদয়ের নিভৃত আলোতে
জ্বেলে রাখি এই রাত্রে — তুমি ছিলে, তবু তুমি ছিলে ।

No comments :

Post a Comment