Thursday, November 28, 2013

শিরোনামহীন ফেসবুক স্ট্যাটাস - ২১

বিজয়, বিশ্ববিদ্যালয়ের সম্মান আর প্রিয় মানুষদের কাছে ধরে রাখার আনন্দ অনেক। কিন্তু কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখা উচিৎ

১-> অনেকেই বলছেন, ১৩/১৪ তারিখ ভর্তি পরীক্ষা হবে। কিন্তু এই ধরণের কোন কথা জানানো হয় নাই। ১৩-১৪ শিক্ষাবর্ষের কথা বলা হয়েছিল, অনেকেই শুনতে ভুল করেছে বলে এই ধরণের খবর রটেছে।

২-> এইটা সাময়িক বিজয় , সুন্দর ভাবে ভর্তি পরীক্ষা না হওয়া পর্যন্ত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।

৩-> ভর্তি পরীক্ষার বিরোধীতাকারী এবং সিলেটী - নন সিলেটী সংঘাত সৃষ্টিকারীদের চিনে রাখুন। এরা ভবিষ্যতেও সাস্টিয়ান পরিবারের ক্ষতির কারন হতে পারে।

No comments :

Post a Comment