আমি ফেসবুকে নাই কয়েকদিন ধরে, প্রথম ২ দিন অনেক কিছুই মিস করছি, এরপর সব চলছে, বলতে গেলে একটু বেশী ভালো ছিল কারন নিজেকে নিয়ে ভাবার কিছু সময় পাওয়া গেছে। ফেসবুক ৮০০ ফ্রেন্ড আর প্রায় ১০০ ফলোয়ার সাথে যোগাযোগ রাখা হয়তো অনেক সামাজিক একটা কাজ কিন্তু একই সাথে নিজেকে অনেকটাই হারিয়ে ফেলার মতো অবস্থা।
ফেসবুক থেকে বের হয়ে নিজের কাজগুলো গুছিয়ে নেয়ার অনেক সময় পাওয়া গেছে, একটু বেশী ঘুমানো যায়, বাস্তবের বন্ধুদের সাথে আড্ডাও দেয়া যায়।
বিভিন্ন বিষয় নিয়ে পড়ার অনেক সময় কিন্তু লেখার কোন জায়গা নাই তাই হালকা ভাবে পড়েই কোন কিছু নিয়ে স্ট্যাটাস দিয়ে দেয়ার মতো অবস্থা হচ্ছে না । দুইটা জিনিস নিয়ে খুব ভালো ভাবে কিছু লিখবো ভাবছিলাম কিন্তু একটা জিনিস কি ছিল ঐটা এখনই ভুলে গেছি :P
অবরোধের সময় কাটানোর জন্য গান শুনতে শুনতে কানের অবস্থা খারাপ , তবে ভালো একটা কাজ হয়েছে Millow আর The Rasmus এর প্রায় সব গান শুনে ফেলা হয়েছে । এখন শুনছি মনোসরণির গান, "রামপাম", কথাগুলো খুব ভালো লাগে।
নাজিম হিকমতের কবিতা জেলখানার চিঠি, অনুবাদ করেছিলেন সুভাষ মুখোপাধ্যায়, সেই কবিতা উৎপল দত্তের আবৃতি সাউন্ডক্লাউডে আপলোড দিলাম, শুনতে পারবেন এইখানে।
এছাড়াও Millow এর কনসার্টের একটা গান আপলোড দিলাম, মূল গানটা ভালো কিন্তু শেষের দিকে Nina Babet এর পার্টটা একটু বেশী ভালো লাগছে , শুনতে পারবেন এইখানে ।
শেষে মনোসরণির গানের কয়েক লাইন লিখে ফেলি , সময় কাটবে
একদিন চুপিসারে ঐ চাঁদ ভালবেসে যদি হারাতে পারতাম
হরিণ শিকারে গিয়ে বাঘ যদি প্রেমে পড়ে ঘটবে কি কোন গরমিল
শিকার শিকারী খুব ভালবেসে কথা বলে দেখেছিলো দূরে এক চিল
আমি তবু ভালবেসে সেই বাঘ হয়ে যাবো আলিঙ্গনে হবো লীন
জানে কবি শুধু জানে বোকা প্রেমিক নয় কবির চোখটি স্বপ্নীল
জানে কবি শুধু জানে ছন্দের ব্যাকরণে জীবন মানেই গড়মিল
( জীবন মানেই গড়মিল - মনোসরণি )

প্রেমিকার হাত ছেড়ে দুর বনে একা একা প্রেমকেই ভালবাসতাম
পৃথিবীর এই পথে আমি ছাড়া কেউ কি হেঁটেছিল কোনদিন ?
জানি আমিই শুধু জানি , বোকা প্রেমিক নয় কবির চোখটি স্বপ্নীল
হরিণ শিকারে গিয়ে বাঘ যদি প্রেমে পড়ে ঘটবে কি কোন গরমিল
শিকার শিকারী খুব ভালবেসে কথা বলে দেখেছিলো দূরে এক চিল
আমি তবু ভালবেসে সেই বাঘ হয়ে যাবো আলিঙ্গনে হবো লীন
জানে কবি শুধু জানে বোকা প্রেমিক নয় কবির চোখটি স্বপ্নীল
জানে কবি শুধু জানে ছন্দের ব্যাকরণে জীবন মানেই গড়মিল
( জীবন মানেই গড়মিল - মনোসরণি )
No comments :
Post a Comment