Blue Is the Warmest Colour
ফরাসি নাম: La vie d'Adèle (Adele এর জীবন)
Genre : Drama , Romance
IMDB: 8.1
পরিচালক: Abdellatif Kechiche
ফ্রান্সের কোন শহরের হাই স্কুল পড়ুয়া Adele, প্রাপ্তবয়স্ক Emma এর সাথে তার পরিচয়, প্রেম, সম্পর্কের টানাপোড়েন নিয়েই এই মুভির মূল গল্প। সমাজে বিভিন্ন মানুষের মানসিকতা, পরিবার থেকে পরিবারে চিন্তা ভাবনার পার্থক্য সহ অনেক কিছুই এসেছে কিন্তু শেষ পর্যন্ত Adele এর আবেগ , ভালোবাসা পাওয়া, হারানো , মানসিক সংগ্রামই মুভির মূল উপজীব্য। এই মুভি কেবলই তীব্র ভাবে ভালোবাসা পাওয়ার কিংবা ভালোবাসা হারানোর
আমি সময় কাটানোর জন্য হালকা পাতলা মুভি দেখা মানুষ তাই কান চলচ্চিত্র উৎসবে Palme d'Or পুরস্কার পাওয়া মুভি হিসাবে প্রথমে ধরে নিয়েছিলাম অনেক উচ্চমার্গীয় কিছু হবে। সবাই কঠিন কঠিন ভাষায় কঠিন কঠিন কথা বলবে, এমনকি ২/১ টা রবীন্দ্রসঙ্গীতও থাকতে পারে যেগুলোর মানে আমি কখনোই বুঝি না। কিন্তু দেখা শুরু হওয়ার পর অবাক হয়ে লক্ষ করলাম এমন সহজ ভাষায় গল্প বলতে আমি খুবই কম দেখেছি। প্রথম দিকে মনে হয়েছে মিনিটের পর মিনিট সংলাপ-হীন হাটার কিংবা খাওয়ার দৃশ্যের মধ্যে কি আছে, কিংবা টানা ৭ মিনিট সহ প্রায় ১০-১২ মিনিট যৌন-দৃশ্য ( যেগুলো শুধু মাত্র লেসবিয়ান পর্ণ হিসাবেই যথেষ্ট দামী হওয়ার কথা ) কিছুটা অতিরিক্ত মনে হয়েছে কিন্তু সময়ের সাথে সাথে গল্প আর পরিচালকের জাদু পরিষ্কার হয়েছে। আলাদা আলাদা ভাবে হয়তো এইগুল কিছুই না কিন্তু ৩ ঘণ্টা পরে একসাথে সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা শিল্প। পরিচালক Abdellatif Kechiche অসাধারণ এক জাদু দেখিয়েছে। শুধু মাত্র শেষ দৃশ্যে যে হাহাকার তৈরি করতে পেরেছেন তাতেই আমার পুরো মুভি দেখা সার্থক।
Adele চরিত্রে Adèle Exarchopoulos আর Emma চরিত্রে Léa Seydoux এর অভিনয় এক কথায় অসাধারণ। Emma চরিত্রে ঠিক যতটা দেয়া উচিৎ ছিল ঠিক ততটাই দিয়েছে Léa Seydoux। অন্যদিকে Adèle Exarchopoulos শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ ভাবে চরিত্রে ঢুকে গিয়েছিল; কিছু হাসি কান্নার দৃশ্য এতটাই প্রভাবশালী যে মনে হয় , হ্যাঁ এইরকমই হওয়ার কথা, আমি আগেই মনে হয় এমনই দেখেছিলাম। বাকি সবার অভিনয়ই অনেক ভালো।
অসংখ্য পুরস্কার পেয়েছে বিশাল লিস্ট হবে তাই লিখলাম না। ১২ জানুয়ারি Golden Globe এর ঘোষণা। দেখা যাক কি হয়
""২০১৪ এর শুরুর দিকে SUST Movie Maniacs এর জন্য লেখা। হারিয়ে যাচ্ছিল তাই সংরক্ষণের চেষ্টা""

![]() |
| Blue Is the Warmest Color |

No comments :
Post a Comment