Community [2009 – ]
জেনার: কমেডি
আইএমডিবি রেটিং: ৮.৬
সিজন ১ শুরু ২০০৯ সালে
সিজন ৫ শুরু হবে ২ জানুয়ারি,২০১৪ থেকে
সাবেক আইনজীবী Jeff Winger (Joel McHale ), ভুয়া কলেজ ডিগ্রি থাকলেও কথা বলে মানুষজনকে সহজেই প্রভাবিত করার ক্ষমতার কারণে সহজেই কর্মক্ষেত্রে সফল এবং প্রভাবশালী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু এক সময় ভুয়া ডিগ্রির বিষয়ে ধরা পরলে নতুন করে ডিগ্রি নেয়ার জন্য চলে আসে Greendale Community College এ, যেখানে শিক্ষক হিসাবে আছে তারই এক পুরাতন ক্লায়েন্ট। যে তাকে পরীক্ষার আগেই সব প্রশ্নের উত্তর সাপ্লাই দিবে।
নিজেকে অন্যদের থেকে সেরা মনে করা Jeff , তার স্প্যানিশ ক্লাস এর সুন্দরী Britta (Gillian Jacobs) কে ইমপ্রেস করার জন্য একটি স্টাডি গ্রুপ তৈরি করে, সেখানে এসে হাজির হয় আরও ৫ জন, Abed (Danny Pudi), Troy (Donald Glover), Pierce (Chevy Chase) , Shirley (Yvette Nicole Brown), আর Annie (Alison Brie )। এই ৭ জন কে নিয়েই কমিউনিটি।
প্রথম এপিসোড বাদে প্রতি এপিসোডকেই দুইটা ভাগে ভাগে করা যায়, প্রথম ২০ মিনিট আর শেষ এক মিনিট। ভিন্ন ভিন্ন বয়স, ধর্ম, সামাজিকতায় বিশ্বাসী এই সাতজন আর Greendale এর অদ্ভুত পরিবেশের আরও কিছু মানুষকে নিয়ে তৈরি এই টিভি সিরিজে উঠে এসেছে প্রতিটা চরিত্রের ভিতরেই থাকা ভালো-খারাপ দিক, জীবনের পূর্ণতা-অপূর্ণতা, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, দায়িত্বসহ অনেক কিছুই যার কিছু কিছু নিজেকে নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করবে।
তবে শেষ পর্যন্ত এটা একটা কমেডি সিরিজই, আনন্দের জন্য দেখতে বসলেই বেশী ভালো সময় কাটবে।
৪৫ জন লেখকের গল্প আর ২৩ জনের পরিচালনায় ৪ সিজন শেষ করা এই সিরিজে আছে অনেক চমক, এমনই এক চমক দিয়ে এনিমেশনের জন্য ২০১১ তে জিতে নিয়েছিল Emmy Award। প্রথম কয়েক পর্বের পর সবার অভিনয়ই অনেক সাবলীল।
"২০১৩ এর শেষের দিকে SUST Movie Maniacs এ লেখা, হারিয়ে যাচ্ছিল তাই এইখানে নিয়ে আসা"
জেনার: কমেডি
আইএমডিবি রেটিং: ৮.৬
সিজন ১ শুরু ২০০৯ সালে
সিজন ৫ শুরু হবে ২ জানুয়ারি,২০১৪ থেকে
![]() |
| Community |

No comments :
Post a Comment